ব্রেকিং নিউজঃ

স্ত্রীকে গলা কেটে হত্যার পর লাশ গুমের চেষ্টা পুলিশ সদস্যের

বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ি পুলিশ ফাড়ির কনস্টেবল সাদ্দাম হোসেন তার স্ত্রী জোসনাকে (৩৫) শ্বাসরোধে হত্যার পর লাশ গুমের চেষ্টার করার অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
এঘটনায় সাদ্দাম হোসেনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহত জোসনা তার দ্বিতীয় স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।
শরণখোলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, বুধবার রাতের কোনো এক সময় সাদ্দাম হোসেন তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর গলঅ কেটে পলিথিনে মুড়িয়ে বস্তাবন্দী করে লাশ পরিত্যক্ত ঘরে লুকিয়ে রাখে। এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত সাদ্দাম হোসেনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
সাদ্দাম হোসেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়ধাল গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে। সাদ্দাম হোসেন তাফালবাড়ি পুলিশ ফাঁড়ির সদস্য।
তিনি ফাঁড়ির অদূরে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ওসি আরো জানান তদন্ত কাজ চলছে। বিস্তারিত পরে জানা যাবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031