ব্রেকিং নিউজঃ

নোয়াখালীতে গৃহবধূকে ৪ টুকরো করে হত্যা

নোয়াখালীর সুবর্ণচরে জাহানারা বেগম(৪২) নামের এক বধূর ৪ টুকরো করা লাশ উদ্ধার করেছে চরজব্বর থানা পুলিশ। তবে, এখন পর্যন্ত পেট ও পা সহ অন্য  টুকরো অংশগুলো উদ্ধার করতে পারেনি।  অজ্ঞাত দুবৃত্তরা ওই গৃহবধূকে ৪ টুকরো করে কেটে হত্যা করে ধান ক্ষেতে যায়।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে স্থানীয়রা লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ চরজব্বর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিডা ফিডের পিচনের একটি ধান ক্ষেত থেকে গৃহবধুর দেহের টুকরোগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত গৃহবধূ নুর জাহান বেগম (৪২) উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধূর মরদেহের দুই টুকরো উদ্ধার করা হয়েছে। মরদেহের উদ্ধারকৃত টুকরো অংশের মধ্যে রয়েছে, মাথা আর কোমরের অংশ।

প্রত্যক্ষদর্শীরা বলছে, ওই গৃহবধূকে কেটে কেটে ৪ টুকরো করে হত্যা করা হয়েছে। তবে শরীরের টুকরো অংশের মধ্যে বুক আর পায়ের অংশ এখনো নিখোঁজ রয়েছে।

নিহতের ছেলে হুমায়ন কবির (২৮) জানান, বুধবার ভোর থেকে তার মা ঘর থেকে নিখোঁজ ছিল। পরে স্থানীয় এক মহিলা বিকেলের দিকে ধান ক্ষেতের আইলে শামুক খুঁজতে এসে একটি টুকরো টুকরো মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে আমি মরদেহের পাশে শামুকের ব্যাগ দেখে, আমি শনাক্ত করি এটি আমার মায়ের মরদেহ।

ওসি সাহেদ উদ্দিন চৌধুরী আরো জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930