ব্রেকিং নিউজঃ

রেশ না কাটতেই আবারো নোয়াখালীতে ধর্ষণ

নোয়াখালীর গৃহবধূ নির্যাতনের খবরে সারাদেশে চলছে প্রতিবাদ নিন্দা ঘৃণার ঝড়। ঠিক তখনই নোয়াখালীতে সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (৭ অক্টোবর) সুধারাম থানায় মামলা হয়েছে।

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের এক সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করেছে একই গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে জসীম উদ্দিন।

এ ঘটনায় বুধবার বিকেলে সুধারাম মডেল থানায় নির্যাতিত ওই কিশোরী অভিযোগ দায়ের করেন।

মামলার এজাহারে জানা যায়, পূর্ব এওজবালিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে একই গ্রামের পাশর্ণিবর্তী বাড়ির মৃত বাবুল মিয়ার ছেলে জসীম উদ্দিন (২২) ওই কিশোরীকে প্রেম নিবেদন করতো, কিশোরী তাতে সম্মত না হওয়ায় জসীম হুমকি-ধামকি দিতো এবং তাকে বিয়ে করবে এমন আশ্বাস দিয়ে এক মাস আগে কিশোরীদের বাড়ির পেছনে বাগানে নিয়ে ধর্ষণ করে।

বিয়ের প্রলোভন দেখিয়ে এক মাসে চারবার ধর্ষণ করে এবং সর্বশেষ ১৫ সেপ্টেম্বরও তাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে ধর্ষণ করে।

এখন জসীম বিয়ে করার আশ্বাস ও ধর্ষণের বিষয়ও অস্বীকার করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। কিশোরীর মা হোসনে আরা বেগম বলেন, আমি চট্টগ্রামে থাকি। জসীম সবসময় মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতো, ভয় ভীতি দেখাতো।

স্কুল থেকে ফিরে মেয়ে কাউকে কিছু বলতো না। গতকাল আমি চট্টগ্রাম থেকে আসার পর রাতে আমার মেয়েকে বাইরে নেবার জন্য জসীম আসে।

এসময় সব কথা মেয়ে আমাকে খুলে বলে। ওই ছেলে এখন বিয়ে করবে না বলে জানায়। আমি এলাকাবাসীকে বিষয়টি অবহিত করলে তারা থানায় মামলা করার পরামর্শ দেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031