ব্রেকিং নিউজঃ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩০৫তম সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর পরিচালক পর্ষদের ৩০৫তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। ব্যাংকের কিছু সংখ্যক পরিচালক উক্ত সভায় ডিজিটাল প্লাটফর্মে (ভিডিও কনফারেন্স এর মাধ্যমে) অংশগ্রহণ করেন।

ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ সাহিদ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা রিভিউ করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোঃ হারুন মিয়া ও মোঃ আব্দুল বারেক, পরিচালকবৃন্দ জনাব আব্দুল হালিম, মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, মোহাম্মদ ইউনুছ, মোঃ গোলাম কুদ্দুছ, মশিউর রহমান চমক, মিসেস জেবুন নাহার ও ফকির মাশরিকুজ্জামান, ইন্ডিপেনডেন্ট পরিচালক কে এ এম মাজেদুর রহমান ও নাসির উদ্দিন আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ শাহ্জাহান সিরাজ ও ইমতিয়াজ ইউ. আহমেদ এবং কোম্পানি সচিব মোঃ আবুল বাশার উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31