ব্রেকিং নিউজঃ

এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে তরুণীকে গণধর্ষণ করলো ছাত্রলীগ নেতা-কর্মীরা

সিলেটের এমসি কলেজের ছাত্রবাসে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ধর্ষণের শিকার তরুনী তার স্বামীকে নিয়ে সিলেটের এমসি কলেজের ঘুরতে আসেন।

এসময় কয়েকজন যুবক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যেতে চান। এতে তরুণীর স্বামী প্রতিবাদ করলে তাকে মারধর শুরু করেনছাত্রলীগের নেতা-কর্মীরা।

এক পর্যায়ে তরুণী ও তার স্বামীকে ছাত্রলীগের নেতা-কর্মীরা এমসি কলেজের হোস্টেলে নিয়ে যান।

সেখানে স্বামীকে বেঁধে ছাত্রলীগের তিন-চারজন নেতাকর্মী তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে।

এসময় তাদের সাথে থাকা একটি প্রাইভেট কারও ছিনিয়ে নিয়ে যায় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

পরে খবর পেয়ে পুলিশ এসে কারটি তাদের জিম্মায় নেয় এবং তরুণীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে প্রেরণ করে।

এদিকে ঘটনার পরপর র‌্যাব-৯ সিলেটের এএসপি সামিউল আলম, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তারা।

অরক্ষিত ছাত্রাবাসে প্রতিদিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বহিরাগতের আনাগোনার পাশাপাশি অনেকেই মাদক সেবন করেন। সেই সাথে জুয়ার আসরও বসে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031