ব্রেকিং নিউজঃ

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১

নরসিংদী নরসিংদীর শিবপুরে একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছে। নিহত চালকের নাম নাজিমুদ্দিন (৩৫)।

শুক্রবার রাত ৮ টার দিকে ঢাকা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শিবপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মনোহরদী পরিবহন নামের একটি যাত্রী বাহী বাস জামতলা নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস ও বাস দুটি খাদে পড়ে যায়।

খবর পেয়ে নরসিংদী ও শিবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি উদ্ধার করে।

এসময় মাইক্রোবাসের চালক নাজিমুদ্দিনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031