ব্রেকিং নিউজঃ

প্রবাসীদের জন্য দারুন সুখবর, অবশেষে বাংলাদেশের সাথে চালু হচ্ছে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট

খুব তাড়াতাড়ি বাংলাদেশসহ ২৫ দেশের সাথে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে সৌদি এয়ারলাইন্স। সৌদি এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এমন খবরে প্রবাসীদের মনে ফিরে এসেছে সস্থি। তবে কবে থেকে চালু হবে তা নির্দিষ্ট করেনি। করোনা ভাইরাসের কারণে ফ্লাইটে চলাচলের জন্য ৭ টি দিকনির্দেশনাও দেয়া হয়েছে।

১- সৌদি আরবে ভ্রমণ করতে হলে আপনাকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে একটি ফরম পূরন করে তার মধ্যে বিস্তারিত তথ্য লিখে নিচে স্বাক্ষর করতে হবে এবং আসার সময় এয়ারপোর্টে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে।

২- ভ্রমণের ৭দিন পূর্বে হতে আপনাকে কোয়ারেন্টিনে থাকতে হবে। পিসিআর ল্যাবে নমুনা দেওয়ার ৪ দিন আগে থেকে এবং পিসিআর রিপোর্ট পাওয়ার ৩ দিন পর পর্যন্ত।

৩- আপনাকে সৌদি আরবরে টাটামন এবং তাওয়াক্বালনা এ্যাপস ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। ভ্রমন করার ৮ ঘন্টা আগে আপনাকে টাটামন এ্যাপের মাধ্যমে বাড়ির লোকেশন দিতে হবে।

৪- আপনাকে কভিড-১৯ লক্ষণ সম্পর্কে অবগত থাকতে হবে, যদি কোনো লক্ষণ দেখা দেয় তাহলে সরাসরি ৯৩৭ নাম্বারে ফোন করতে হবে অথবা সাধারন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে হবে।

৫- আপনাকে টাটামন এ্যাপসের মাধ্যমে প্রতিদিনের স্বাস্থ্যের অবস্থা জানাতে হবে এবং আপনি কোয়ারেন্টিন থাকাকালীন সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশিত ফরম অনুযায়ী পদক্ষেপ গ্রহন করেছেন।

২৫ টি দেশ হলো- সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, লেবানন, কুয়েত, মিশর, তিউনিসিয়া, মরক্কো, চীন, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালী, অ্যস্ট্যেলিয়া, তুরস্ক, গ্রীস, বাংলাদেশ, ফিলিফাইন, মালয়েশিয়া, দক্ষিন আফ্রিকা, সুদান, ইথুপিয়া, কেনিয়া, নাইজেরিয়া।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930