ব্রেকিং নিউজঃ

যৌতুকের টাকা না পেয়ে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা

মেহেরপুরের গাংনীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার দুপুর ২ টায় ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া গ্রামের নিজ ঘর থেকে গৃহবধু নাসিমা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধু নাসিমা খাতুন চেংগাড়া গ্রামের হারুন অর রশিদ বাবুর মেয়ে ও একই পাড়ার শাকিল আহমেদের স্ত্রী।

নাসিমা খাতুনের মা বিলকিছ খাতুন জানান, এক বছর পুর্বে চেংগাড়া গ্রামের শাকিলের সাথে আমার মেয়ে নাসিমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকে যৌতুকের জন্য মেয়ের উপর অমানবিক নির্যাতন করে আসছিলো। বিয়ের পর কিছুদিন সংসার ঠিকঠাক চললেও যৌতুকের হিসেবে পাখি ভ্যান ও নগদ টাকা দাবি করে শাকিল আহমেদ।

পাখিভ্যান ও নগদ টাকা দিতে না পারার কারনে এ নিয়ে প্রায় প্রতিনিয়ন নির্যাতনের শিকার হতো স্ত্রী নাসিমা খাতুন। যৌতুকের টাকা না পেয়ে শাকিল আমার মেয়েকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে।

নাসিমার বড় বোন নাসরিন জাহান জানান,সম্প্রতি চিৎলা নিত্যনন্দনপুর গ্রামের এক মহিলার সাথে শাকিল প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

ঐ মহিলার কাছে অনৈতিক কর্মকান্ডের কারনে স্থানীয়রা শাকিলের ৩০ হাজার টাকা জরিমানা করলে ধারদেনা করে জরিমানার টাকা পরিশোধ করে মুক্ত হয় সে। তার পর থেকে আবারো সংসারে অশান্তির সৃষ্টি হয়।

গত তিন যাবৎ যৌতুকের জন্য চলে অমানবিক নির্যাতন। নির্যাতনের এক পর্যায় রবিবার সকালে শ্বাসরোধ করে হত্যা করা হয় নাসিমাকে। মেয়ের মৃত্যু’র শোকে পাগল প্রায় মা ভাই বোন সহ স্বজনরা।

প্রতিবেশিরা জানান, শাকিল আহমেদের বাবা মারা যাওয়ার পর তার মা ঐ গ্রামের জনৈক্য আক্তার হোসেনের সাথে ২য় বিয়ে করে। তাদের সংসারে রয়েছে অভাব অনটন। শাকিলের মা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বাড়ি রয়েছেন।

শাকিল ও নাসিমা পৃথক বাড়িতে বসবাস করে। শাকিল তেমন কোন কাজকর্ম না করার কারনে সংসারে অভাব অনটনের কারনে তাদের দুজনের মধ্যে প্রায় প্রতিনিয়ত ঝগড়া বিবাদ লেগেই থাকতো।

নাসিমা খাতুনের ঠিকমত তিনবেলা খাবারও জুটতো না। অনাহারে অর্ধাহারে থেকে মানবেতর স্বামীর নির্যাতন সইতে হতো।

গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে নেয়া হয়েছে।

পারিবারিক কোলহের জেরে শ্বাসরোধ করে হত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

তবে ময়না তদন্তের প্রতিবেদন আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে এটা নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনাস্থলে পৌছানোর পূবেই নাসিমার স্বামী শাকিল পালিয়ে গেছে তাকে আটকের চেষ্টা চলছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031