ব্রেকিং নিউজঃ

কিশোরীকে অ্যাসিড নিক্ষেপের দায়ে যুবক আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পঞ্চম শ্রেণীর এক স্কুল পড়ুয়া ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে এক বখাটেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মইদাম বাজারের উত্তর পার্শ্বে বিজয় বাবু মোড়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম গ্রামের মুকুল মিয়ার কিশোরী কন্যা মিনারা খাতুন (১২) নানার বাড়ী যাওয়ার পথে মইদাম বাজারের উত্তর পার্শ্বে বিজয় বাবু মোড়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগে থেকেই ওৎ পেতে থাকা একই গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী মৃত মফিজ উদ্দিনের ছেলে আঃ রশিদ (৩৫) কিশোরীর গতি পথ রোধ করে জোরপূর্বক কথা বলা অবস্থায় এক পর্যায়ে অ্যাসিড ছুড়ে মারে। এমতাবস্থায় কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং এসিড নিক্ষেপকারী বখাটে যুবককে আটকে রেখে পুলিশে সোপর্দ করেন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে এবং যুবকের নামে একটি মামলা দায়ের হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930