ব্রেকিং নিউজঃ

সিলেট সরকারি শিশু পরিবার থেকে শিশু নিখোঁজ

সিলেট সরকারি শিশু পরিবারের (বালক) আশ্রয়কেন্দ্র থেকে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ২৫ আগস্ট থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

নগরের বাগবাড়ি এলাকায় অবস্থিত সরকারি শিশু পরিবারের (বালক) উপ-তত্ত্বাবধায়ক মো. আবু ইউসুফ স্বাক্ষরিত হারানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া মাঝপাড়া গ্রামের মৃত আমির আলীর ছেলে মো. আমিন আলী বাগবাড়ি শিশু পরিবারে আশ্রিত ছিলো। গত ২৫ আগস্ট দুপুরের দিকে কাউকে কিছু না বলে সে পালিয়ে যায়। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে ও মাইকিং করে তার সন্ধান পাওয়া যায়নি।

ছেলেটির গায়ের রং ফর্সা, মুখমন্ডল লম্বা, বয়স ১০ বছর, উচ্চতা ৩ ফুট ৮ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল ফুল প্যান্ট ও চেক হলুদ সার্ট।

এ ঘটনায় সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

শিশুটির সন্ধান পেলে সিলেটের সরকারি শিশু পরিবারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ। মোবাইল নম্বর- ০১৭১৫-৯৩৯৫৪৮,০১৭১৫-২৭২৯২৫।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031