সকাল না হতেই সড়ক দুর্ঘটনায় নিহত ৬
আজ সকালে ময়নসিংহের ভালুকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ছয়জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন শিশু, দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
