ব্রেকিং নিউজঃ

মানিকগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় ডিএনসিসি কর্মকর্তা নিহত

মানিকগঞ্জ সদর উপজেলার পাঞ্জনখাড়া গ্রামে পরিমল বাকালীর মরদেহের পাশে বসে আছেন স্বজনরা।

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় পিকআপ ভ্যানের চাপায় পরিমল বাকালী (৫৬) নামের এক পথচারী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে জেলা সদরের গড়পাড়াস্থ চকবাড়ীর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পরিমল বাকালী সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখাড়া গ্রামের মৃত দুলু বাকালীর ছেলে। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহকারী স্টোরকিপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

স্থানীয়রা জানান, পরিমল সকালে ঢাকায় তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে গড়পাড়ার চকবাড়ী মোড়ে যাওয়ার পথে হঠাৎ করেই পেছন দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারভর্তি একটি পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই পরিমলের মৃত্যু হয়।

এদিকে গড়পাড়া ইউনিয়ন প‌রিষদের (ইউপি) চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার ও নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশটিকে সৎকারের অনুরোধ জানানো হয়। পরে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031