অষ্টগ্রামে ২২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে অভিযান চালিয়ে সাড়ে ২২ কেজি গাঁজা ও ৪৫ হাজার টাকাসহ নারী মাদক কারবারি মোছা. হাজেরা বেগমকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাজেরা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তনি জানান।
অপরদিকে র্যাব সদস্যরা করিমগঞ্জে অভিযান চালিয়ে ১শ’ পিস ইয়াবা ও চারশত ৯০ টাকাসহ মাদক কারবারি মো. নাজিমকে (৩০) আটক করেছে। আজ মঙ্গলবার দুপুরে করিমগঞ্জ উপজেলার বড়বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। মাদক কারবারি মো. নাজিম করিমগঞ্জ পৌরসভার বাহাদুরপুর গ্রামের মৃত আব্দুর রাশিদের ছেলে বলে জানা গেছে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান আটকের বিষয়টির নিশ্চিত করেছেন।
