ব্রেকিং নিউজঃ

মানিকগঞ্জে নৌকাডুবে নিহত ৩, নিখোঁজ ২

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের চরঘোনায় নৌকাডুবির ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছের আরও দুই জন। এছাড়াও ওই নৌকার আরো তিন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়। আজ মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হুনফা বেগম (৩০), তার ভাগ্নি রোকসানা (১৬) ও ভাগ্নে জিয়াউল (১৩)। নিখোঁজ রয়েছে হুনুফার ছেলে শান্ত (১২) ও ভাগ্নি মিথিলা (১০)। উদ্ধার হয়েছে হনুফার বোন হালিমা, বোনের স্বামী আব্দুল হক ও ভাগ্নে মনির।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, এরা সবাই আবুডাঙ্গা গ্রাম থেকে ডিঙ্গি নৌকায় চরমাস্তল গ্রামে হনুফার বড় বোন সেলিনা বেগমের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে বন্যার পানিতে ডুবে যাওয়া চরঘোনা বিশাল চকে (ফসলের ক্ষেত) বৃষ্টির সাথে ঝড় শুরু হলে ডিঙ্গি নৌকা ডুবে যায়। স্থানীয়রা তিনজনের লাশ উদ্ধার করে।

সেলিনা বেগম টেলিফোনে জানান নিহত ও নিখোঁজ কেউ সাঁতার জানতো না। এরা সবাই ঢাকায় থাকত। ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) হাসমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘিওর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930