৮৬ বছর পর আজানের ধ্বনি হায়া সোফিয়ায়
বিশ্বখ্যাত সাংস্কৃতিক স্থাপনা হায়া সোপিয়াকে ফের মসজিদে রুপান্তর করতে ডিক্রি জারি করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোয়াঁ। জাদুঘর মর্যাদা নাকচ করে তুরস্কের একটি আদা’লতের রায়ের পরপর এই ডিক্রি জারি হয়।
রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি কখনো গির্জা, ক্যাথলিক গির্জা বা আবার কখনো বা জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়েছে। সর্বশেষ জাদুঘর হিসেবে ব্যবহৃত হওয়ার পর এবার তা পরিণত হলো মসজিদে।
শুক্রবার এ সংক্রা’ন্ত আদেশ হওয়ার আগে সর্বোচ্চ প্রশাসন এই স্থাপনাটির জাদুঘরের মর্যাদা বাতিল করে দেয়। বিবিসি জানিয়েছে, ১৫শ’ বছর আগে গির্জা হিসেবে প্রতিষ্ঠা করা হয় এই স্থাপনাটি। পরে অটোম্যানরা একে মসজদে রূপান্তরিত করে।
এরপর ১৯৩৪ সালে জাদুঘরের স্বীকৃতি পায় হায়া সোফিয়া। বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা জাদুঘরটিকে আলোচনা ছাড়া অন্য স্থাপনায় রূপান্তর না করতে আহ্বানও জানিয়েছিল ইউনেস্কো। তবে তুরস্ক তা তোয়াক্কা করেনি।
ইসলামপন্থীদের দীর্ঘদিনের দাবি, জাদুঘরটিকে মসজিদে বানাতে হবে, তবে বিরোধিরা তা নিয়ে ভিন্নমত পোষণ করেন। এ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা হয়েছে। প্রেসিডেন্ট এরদোগানের সই করা আদেশের ফলে এখন মসজিদ হিসেবে রূপান্তরিত করে ধর্মীয় কাজ ও প্রার্থনার জন্য খুলে দেয়া হবে এই স্থাপনাটি।
