ব্রেকিং নিউজঃ

কালিহাতীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ির পাশে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের গিলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের লাভলুর একমাত্র মেয়ে খুশি (৪) ও টাঙ্গাইল সদর উপজেলার বেতবাড়ি গ্রামের সিদ্দিকের ছেলে আবির (৩)। নিহতরা সম্পর্কে মামাতো ভাই-বোন লাগে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, আবির তার পিতা-মাতার সাথে ঈদ উপলক্ষে সোমবার মামার বাড়ি গিলাবাড়ী গ্রামে বেড়াতে আসে। তাদের বাড়ির চারপাশে বন্যার পানি রয়েছে। পরে দুপুরে আবির এবং তার মামাতো বোন খুশি বাড়ির পাশে খেলতে যায়। খেলার এক পর্যায়ে হঠাৎ করেই তারা দুইজন বন্যার পানিতে পড়ে ডুবে যায়। বিষয়টি পরিবারের এক সদস্য দেখে বাড়ির লোকজনকে খবর দেয়।

পরে পরিবারের লোকজন এবং স্থানীয়রা ওই দুই শিশুকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930