ব্রেকিং নিউজঃ

কক্সবাজার সমুদ্র সৈকতে ফিরেছে পর্যটকরা

কক্সবাজার দীর্ঘ ৪ মাসের বেশি সময় পর অবশেষে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ফিরেছে পর্যটকসহ স্থানীয় দর্শনার্থী। করোনা পরিস্থিতির মধ্যে ঈদুল আযহার প্রথম দিন সাগর তীরে এ ভিড় লক্ষ্য করা যায়।

শিথিলতার কারণে সৈকতের প্রতিটি পয়েন্টে পরিবার পরিজন, প্রিয়জনকে নিয়ে বিকেল থেকে আসতে শুরু করে পর্যটক। দীর্ঘ সময় পর সৈকতে আসতে পেরে দারুণ খুশি দর্শনার্থীরা।

তবে, আগত পর্যটকসহ স্থানীয় দর্শনার্থীদের সামাজিক দুরত্ব, স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরতে প্রচারনা চালাচ্ছে ট্যুরিস্ট পুলিশ। একই সাথে কেউ অসুস্থ হয়ে গেলে চিকিৎসার জন্য মেডিকেল টিম প্রস্তুত রয়েছে বলে জানায় পুলিশ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930