রংপুরে ৩ জ্বীনের বাদশা গ্রেফতার
রংপুর মেট্রোপলিটন পুলিশ ৩ জন জ্বীনের বাদশা গ্রেফতার করেছে। এসময় ৮ পিস ইয়াবা ও ৩ গ্রাম গাঁজা জব্দ করা হয়। শনিবার এক হাজার ৬০০ কোটি টাকা মূল্যের ধাতু পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়াসহ অপরহণের ঘটনায় রংপুরে ৩ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ।
গ্রেফতাররা হলেন, রংপুর নগরীর ইসলামবাগের মকবুল খানের ছেলে মুরাদ খান ওরফে ইঞ্জিনিয়ার মুরাদ (৪২), ঢাকা দারুস সালাম লালকুঠির আব্দুল মজিদের ছেলে মোঃ শাহীন (৩০) ও রংপুর নগরীর আমাশু কুকরুলের সাইফুল ইসলামের ছেলে মোঃ মিরাজুল হাসান ওরফে মিরাজ (৩০)।
এসময় তাদের কাছ থেকে ৩টি ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প, একটি মোটরসাইকেল ও একটি পিতলের কলসি উদ্ধার করা হয়।
