ব্রেকিং নিউজঃ

ফেসবুকে বৌদ্ধ কর্তৃক রাসূল (সা:)-কে কটুক্তি: প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

ফেসবুকে বৌদ্ধ ভিক্ষু ‘জ্ঞান সরনংকর’ কর্তৃক মুহাম্মদ (সা:) কে কুটুক্তির প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

আজ (১৭ জুলাই) রোজ শুক্রবার বিকাল ৩ টায় রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান চত্ত্বরে সংগঠনের উপজেলা শাখার সভাপতি ওমর ফারুক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফ এর সঞ্চালনায় এ প্রতিবাদি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আইন সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হারুন।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি এস এম হাম্মাদ প্রধান অতিথির ব্যক্তবে আব্দুল্লাহ আল হারুন বলেন, বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহারণ।

এ দেশে হাজার বছর যাবৎ হিন্দু-মুসলিম-বৌদ্ধ পাশাপাশি বসবাস করে আসছে। সম্প্রতি জ্ঞান সরনংকর নামে এক সাম্প্রদায়িক বৌদ্ধ ভিক্ষু ও তার সহযোগী রুমান হিমু এবং রানা দাস দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নের ফলহারিয়া এলাকায় আস্তানা গেড়ে আল্লাহ-রাসূল সা: কে কটুক্তি করে আমাদের কলিজায় আঘাত করেছে।

যুবনেতা হাম্মাদ বলেন, আমরা জানতে পেরেছি জ্ঞান সরনংকর সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে মায়ানমারের মতো অশান্তির আগুন লাগাতে সে দেশের দোসর হয়ে কাজ করছে। এই উগ্র ও সাম্প্রদায়িক ভিক্ষু প্রথমত ধর্মবিরোধী দ্বীতিয়ত রাষ্ট্রবিরোধী অপরাধ করেছে।

তাই অনতিবিলম্বে ভিক্ষু ও তার সহযোগীদের প্রশাসন আইনের আওতায় এনে কঠিন শাস্তির পদক্ষেপ না নিলে ভোলার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আর তার দায়ভার তখন প্রশাসনকে নিতে হবে। এতে আরো উপস্থিত ছিলেন,

ইসলামী আন্দোলন রাঙ্গোনিয়া উপজেলার উত্তর সভাপতি মাওলানা ইসা, সেক্রেটারি মওলানা মহিউদ্দিন, দক্ষিণ এর সভাপতি মাওলানা হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক দিদার এলাহী, সহ সভাপতি, আবু তাহের, হাজী আব্দুল হাকিম প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031