তজুমদ্দিনে পরিকল্পনা কমিশনের সদস্য সচিব কতৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন
ভোলার তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন ভোলা জেলার কোভিড ১৯ প্রতিরোধে ত্রান কার্যক্রম সমন্বয় কমিটির দায়িত্বপ্রাপ্ত সচিব আবুল কালাম আজাদ। শনিবার সকালে এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা কোভিড ১৯ মোকাবিলায় বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম সাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খান, সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ।
