ব্রেকিং নিউজঃ

আজানের ধ্বনি শুনে বুঝতে পারি ইসলামই শান্তির ধর্ম: নওমুসলিম মার্কিন গায়িকা

ইসলাম গ্রহণের পরে নিজের প্রথম রোজা রাখার অভিজ্ঞতা বর্ণনা করলেন মার্কিন গায়িকা মেরি ক্যাথরিন ফোর্ড।একজন মুসলিমকে বিয়ে করার বিশ বছর পরে বিগত গ্রীষ্মে নিজের ইসলাম গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দেন মার্কিন গায়িকা মেরি ক্যাথরিন ফোর্ড।

আগের যেকোনো সময়ের চেয়ে এই রমজান তার কাছে এক অন্যরকম অনুভূতির। করোনার প্রাদুর্ভাব সত্ত্বেও নিয়মিত রোজা পালন করছেন তিনি। আল জাজিরা আরবিতে এক সাক্ষাৎকারে এই মার্কিন গায়িকা  আরবি থেকে তা বাংলায় ভাষান্তর করেছেন আওয়ার ইসলাম কন্ট্রিবিউটর বেলায়েত হুসাইন।

ইসলাম গ্রহণের পরে আমার প্রাত্যহিক জীবনে ব্যপক পরিবর্তন এসেছে। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আমাকে শৃঙ্খলিত করে। আর চলতি রমজান আমার জীবনে প্রথম রোজা পালনের সুযোগ করে দিয়েছে, যদিও করোনার কারণে এ বছরের রোজা প্রতিটি মুসলমানের কাছেই হাজির হয়েছে একটু ভিন্নরূপে। তথাপিও পরিবারের সঙ্গে অত্যন্ত প্রশান্তি ও নিরাপদেই মহিমান্বিত রমজান মাস অতিবাহিত করছি।

আমি বিশ বছর আগে আলজেরীয় এক মুসলিম যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হই। সেই থেকে স্বামী এবং পরবর্তীতে আমার মুসলমান সন্তানদের সঙ্গে রমজান মাস কাটিয়েছি। তারা রোজা রাখলেও আমি রাখতাম না। তবে এখন মুসলিম হওয়ার পরে রমজান ও রোজাকে ভিন্নভাবে অনুভব করছি।

এককথায়, ইসলাম গ্রহণের পরে সবকিছুই আমার নিকট অন্যরকম লাগছে। আমি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করি। আর যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে এই নিউইয়র্কে। এজন্য শহরটিতে এ বছরের রমজানের অভিজ্ঞতা যেকোনো সময়ের তুলনায় ভিন্ন, ঘর ছেড়ে বাইরে বের হতে পারছিনা মোটেও। এরমধ্যেও মহিমান্বিত এই মাসে পরিবারের সঙ্গে নামাজ-রোজা পালন করে অত্যন্ত পুলক অনুভব করছি।

কেউ যদি আমার ইসলামধর্ম গ্রহণের রহস্য জানতে চায়, আমি বলব, বস্তুত ইসলাম আমার সত্ত্বায় আস্তে আস্তে সৃষ্টি হয়েছে। বিগত গ্রীষ্মে যখন স্বামীর সঙ্গে আলজেরিয়ায় ছিলাম, একদিন ফজরের আজানের ধ্বনি আমার কানে বেজে ওঠে। আমি অনুভব করি,স্বতন্ত্র একজন ব্যক্তি হিসেবে আমাকে নামাজের জন্য আহবান করা হচ্ছে। এবং বুঝতে পারি, আসলে ইসলামই শান্তির ধর্ম। অতঃপর আমি সম্পূর্ণভাবে ইসলামে প্রবেশ করি।

অনেকে বলছেন আমি করোনার ভয়ে ইসলামে দীক্ষিত হয়েছি- ব্যাপারটি সম্পূর্ণ মিথ্যে। আমি মুসলিম হয়েছি গত গ্রীষ্মে। করোনা মহামারির সঙ্গে আমার ইসলাম গ্রহণের কোন যোগসূত্র নেই। তবে এটা ঠিক যে, করোনা যখন গোটা বিশ্বকে ভীত-সন্ত্রস্ত করে তুলেছে- এই মুহূর্তে ইসলামের নামাজ-রোজা আমার হৃদয়ে প্রশান্তি ও স্থীরতার দুর্দান্ত উৎস হয়ে আগমন করেছে। একইসঙ্গে অগোছালো জীবনে একটি ভারসাম্যতা ফিরিয়ে এনেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031