ব্রেকিং নিউজঃ

টিসিবি‍‍`র দোকান ভাঙচুরের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

টিসিবি’র দোকান ভাঙচুর ও লুটপাটের মামলায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউপি চেয়ারম্যান শওকত আলীকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকালে আদিতমারী থানার সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার চেয়ারম্যান শওকত আলী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি গ্রামের মৃত করিম উদ্দিনের ছেলে। তিনি পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজধানীর এক এজেন্সির মাধ্যমে সৌদিতে যায় পলাশী ইউনিয়নের নামুড়ি বাজারের টিসিবি’র ডিলার নুরবক্তের ভাই নুর আলম। কিছুদিন পরে উপজেলার পলাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত আলীর নাতি একই এজেন্সির মাধ্যমে সৌদিতে যায়। পরে সৌদিতে অবৈধ কাগজ পত্রের কারণে চেয়ারম্যানের নাতিকে সৌদি পুলিশ আটক করে ।

এ খবর আশপাশে গ্রামে ছড়িয়ে পড়লে চেয়ারম্যানের নাতিকে সৌদিতে বিক্রি করেছে এমন অভিযোগ তুলে গত ৮ জুন সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান কিছু লোকজনকে নিয়ে নুরবক্তের টিসিবি’র দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও টাকা লুটপাট করে। এ সময় ডিলার নুরবক্তসহ তার ভাই নুর আলম ও প্রতিবেশী আনারুল হক গুরুতর আহত হন । এরপর নুরবক্ত মিয়া বাদী হয়ে গত ৯ জুন ইউপি চেয়ারম্যান শওকত আলীকে প্রধান আসামী করে ১০ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নথিভুক্ত হওয়ার পর থেকেই ইউপি চেয়ারম্যান শওকত আলী পলাতক ছিলেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930