ব্রেকিং নিউজঃ

দুবাইয়ে চলতি বছরে ইসলাম গ্রহণ করেছেন ৮৫২ জন

ইসলামের প্রতি আগ্রহ বাড়ছে দুবাইয়ের অমুসলিমদের। জানা যায়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৮৫২ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সে দেশে। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির মুহাম্মাদ বিন রাশেদ ইসলামিক সেন্টার।

সংস্থাটি জানায়, গত বছর এই সংখ্যাটি ছিল ৮৩৮ জন। সংস্থার পরিচালক মোহাম্মদ লুতা বলেন, সমাজের বিভিন্ন স্তরে ইসলামিক এই কেন্দ্রটি ধারাবাহিকভাবে আমিরাতি ও ইসলামী সংস্কৃতি ছড়িয়েছে এবং সহনশীলতার মূল্যবোধ প্রচার করেছে।

দুবাইয়ের এই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইলে আইএসিএডি (IACAD) অ্যাপস বা হেল্পলাইনে (৮০০৬০০) যোগাযোগ করতে পারেন।

খালিজ টাইমস, গালফ নিউজ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31