ব্রেকিং নিউজঃ

একদিনে নওগাঁয় ৮৫ জনের করোনা শনাক্ত

নওগাঁয় একদিনে ২৭৯ জনের নমুনা পরীক্ষার পর ৮৫ জনের করোনা পজিটিভ এসেছে। এই নিয়ে জেলায় করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২৫ জনে। বৃহস্পতিবার রাতে জেলা সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল এ তথ্য জানিয়েছেন। ।

তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ঢাকার আইইডিসিইআর থেকে ২৭৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে ৮৫ জনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় সর্বোচ্চ ৫০ জনের করোনা পজিটিভ আসে। এনিয়ে শুধু সদর উপজেলায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১৪৪ জনে।

ডা. আখতারুজ্জামান বলেন, নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে মহাদেবপুর উপজেলায় ১৩ জন, রানীনগর উপজেলায় ২ জন, পত্নীতলার ২ জন, ধামুরহাটের ৩ জন, মান্দার ৬ জন, পোরশার ৩ জন, সাপাহার উপজেলার ১ জন, আত্রাই উপজেলার ১ জন এবং বদলগাছি উপজেলার ৪ জন। নতুন শনাক্ত রোগীদের বয়স ৫ বছরের শিশু থেকে শুরু করে ৭০ বছর বয়সের রয়েছেন। শনাক্ত হওয়া সকলের হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে ।

নওগাঁ জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাস শনাক্তকারী রোগীর সংখ্যা ৩২৫ জন। করোনা মুক্ত হয়েছেন ২০৫ জন এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন ৪ জন বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930