ব্রেকিং নিউজঃ

মক্কা-মদীনার খুলে দেয়া হয়েছে, সৌদি আরবে কারফিউ প্রত্যাহার

করোনাভাইরাসর কারণে টানা তিন মাস পর সৌদি আরবের লকডাউন ও কারফিউ শেষ হয়েছে। রোববার (২১ জুন) সকাল ৬টা থেকে কারফিউ তুলে নেয়া হয়। ব্যবসা প্রতিষ্ঠানের ওপর থেকেও নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। তবে হজ্বযাত্রা, আন্তর্জাতিক ভ্রমণ ও ৫০ জনের বেশি জমায়েতের ক্ষেত্রে বিধি নিষেধ থাকবে।

এর আগে শনিবার (২০) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ খবর দেওয়া হয়।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটির অধিকাংশ শহরেই গত মার্চ মাস থেকে ২৪ ঘণ্টা কারফিউ জারি ছিল। মে মাসে, চলাচল ও ভ্রমণে বিধিনিষেধ শিথিল করার জন্য সৌদি আরব তিন পর্বের একটি পরিকল্পনা ঘোষণা করে। ওই পরিকল্পনা অনুযায়ী, ২১ জুন কারফিউ সম্পূর্ণভাবে শেষ হওয়ার কথা।

গত ২৮ মে চলাচল ও ভ্রমণের ওপর বিধিনিষেধ শিথিল করার পর সাম্প্রতিক সময়ে দেশটিতে করোনভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়েছে। শনিবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৪ হাজারের বেশি, মারা গেছেন ১ হাজার ২৩০ জন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930