ব্রেকিং নিউজঃ

করোনাকালে বাংলাদেশকে বিশাল সুখবর দিল বিশ্ব ব্যাংক

কোভিড-১৯ বা করোনাভাইরাস মহামারির পরিস্থিতিতে অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি জোরদার এবং ভবিষ্যতে সঙ্কট মোকাবিলা করে ঘুরে দাড়ানোর সক্ষমতা অর্জন করার লক্ষ্যে বাংলাদেশকে ১০৫ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। এই অর্থ বাংলাদেশের প্রায় ৯ হাজার কোটি টাকার মতো। মানসম্পন্ন কর্মসংস্থান সৃষ্টিসহ তিনটি প্রকল্পের জন্য বিশ্বব্যাংক এই অর্থ অনুমোদন করেছে। শুক্রবার (১৯ জুন) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় এই ঋণ অনুমোদন দেয়। শনিবার (২০ জুন) বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বিষয়টি নিয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান কান্ট্রি ডিরেক্টর মারসি টেম্বন বলেন, করোনায় সৃষ্ট অপ্রত্যাশিত সংকটের জন্য এই অর্থ বরাদ্দ করা হলো। কারণ করোনা বাংলাদেশের অসংখ্য মানুষকে বিপদগ্রস্ত করেছে। ৩ প্রকল্পে এই অর্থায়ন মানুষকে সহযোগিতা করবে এবং বিনিয়োগ ও অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় অর্থনীতি আবার আগের অবস্থায় ফিরে আসবে।

বিশ্বব্যাংক আরো বলছে, প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিজিটাল এন্টারপ্রিনিউরশিপ (প্রাইড) প্রকল্পে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হবে। এতে দেড় লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তার মধ্যে ৪০ শতাংশ সফটওয়্যার পার্কে এবং ২০ শতাংশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে। এনহেন্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পে খরচ করা হবে ২৯৫ মিলিয়ন মার্কিন ডলার।

এছাড়া এতে ১ লাখ মানুষের কাজের সুযোগ তৈরি হবে, বিশেষ করে নারীদের প্রতি গুরুত্ব দেয়া হবে। সেকেন্ড প্রোগ্রামেটিক জবস ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট খাতে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেয়া হবে। যা করোনা মোকাবিলা, অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং অরক্ষিত মানুষকে করোনার ধাক্কা কাটিয়ে উঠতে সহায়তা করবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930