ব্রেকিং নিউজঃ

করোনা জয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান কুষ্টিয়ার পুলিশ সুপার

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে সম্মুখ সারির যোদ্ধা বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কুষ্টিয়া জেলা পুলিশে কর্মরত বিভিন্ন সময়ে সরকারী দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি হওয়ার পর হতে সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় তাদেরকে পুষ্টিকর খাদ্য সামগ্রী সরবরাহ’সহ সার্বক্ষনিক খোঁজ-খবর নেন ।

০৭(সাত) জন পুলিশ সদস্যের পুনারায় নমুনা পরীক্ষা করালে পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে ২০ (জুন) শনিবার সকাল ১০ টার সময় কুষ্টিয়া পুলিশ লাইন্স হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

এ সময়ে করোনা জয়ীদের সহিত সৌজন্য স্বাক্ষাত করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান এস এম তানভীর আরাফাত, পিপিএম(বার), সুযোগ্য পুলিশ সুপার এসময় আরো উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), কুষ্টিয়া, আজাদ রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), কুষ্টিয়াসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী পুলিশ সদস্যরা। এ পর্যন্ত ০২জন নারী সদস্যসহ মোট ০৮জন পুলিশ সদস্য করোনা ভাইরাস (কোভিড-১৯) জয় করে পুনরায় কর্মে যোগদান করেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930