ব্রেকিং নিউজঃ

সুন্দরবনের পাশে অস্ত্র তৈরির কারখানা

সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের মধ্যবর্তী একটি চরে অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। এ সময় অভিযানে পাঁচটি পাইপগান, দুই রাউন্ড গুলি, রামদা একটি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্ট গার্ডের সদস্যরা।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। গতকাল বুধবার রাতে অভিযান শেষে আস্তানাটি ধ্বংস করে দেওয়া হয়।

কোস্ট গার্ডের দক্ষিণ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মেহেদি হাসান বলেন, বলেশ্বর নদের একটি চরে অস্ত্র তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করা হয়। এ সময় ঐ চরে গিয়ে জঙ্গলের মধ্যে তল্লাশি চালিয়ে একটি আস্তানার সন্ধান পাওয়া যায়।

সেখানে পাঁচটি পাইপগান, দুই রাউন্ড গুলি, রামদা একটি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান শেষে আস্তানাটি ধ্বংস করে দেওয়া হয়েছে। জলদস্যুদের কাছ থেকে অর্ডার নিয়ে এ আস্তানাটিতে একটি চক্র অস্ত্র তৈরি করে আসছিল বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31