ব্রেকিং নিউজঃ

বৃদ্ধ নির্যাতনের ঘটনায় সেই যুবলীগ নেতা গ্রেফতার

কক্সবাজারের চকোরিয়ার এক বৃদ্ধকে নির্যাতনের প্রধান অভিযুক্ত এবং এ ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি আনছুর আলমকে (৪০) গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ।

বুধবার (১০ জুন) পুলিশ সদর দফতর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সদর দফতর বলছে, ওই বৃদ্ধ নির্যাতনের ঘটনাটি নজরে আসা মাত্রই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ।

এ ঘটনায় ভিকটিমের পক্ষ থেকে মামলা নেওয়ার পাশাপাশি রাতভর অভিযান চালায় পুলিশ।

সেই অভিযানে পুলিশ তিনজন আসামি গ্রেপ্তার করলেও প্রধান অভিযুক্ত মোঃ আনছুর আলম পালিয়ে যান। কিন্তু তাকে ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকে।

বুধবার বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার ষাইটমারা এলাকা থেকে প্রধান অভিযুক্ত মোঃ আনছুর আলমকে গ্রেফতার করে পুলিশ।

গত ২৪ মে কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়িটিক্কাপাড়ায় ৭২ বছর বয়সী বৃদ্ধ নুরুল আলমকে নির্যাতন করা হয়। এ সময় তাকে কিল-ঘুষি মারা, পরনের লুঙ্গি, গেঞ্জি টেনে ছিঁড়ে ফেলাসহ অকথ্য ভাষায় গালিগালাজও করে। আর কয়েকজন যুবক তা মোবাইল ফোনের ক্যামরায় ভিডিও ধারণ করছে। তবে কেউ এগিয়ে আসেনি সাহায্য করতে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর নজরে আসে সবার। বৃদ্ধ নুরুল আলম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও কাউন্সিলর।

এ ঘটনার পুরো নেতৃত্ব দিয়েছেন স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আনছুর আলমের নেতৃত্বে একদল যুবক।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930