ব্রেকিং নিউজঃ

নোয়াখালীতে চলছে কঠিনতম লকডাউন

নোয়াখালী আজ মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু ও নতুন করে ৬০ জন সনাক্ত হয়েছে নোয়াখালী জেলাতে। এনিয়ে জেলায় মোট মৃত্যু-৩০ জন ও আক্রান্ত -১০৬৯ জন।

এদিকে নোয়াখালীতে দিন দিন করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলাকে ৯ ই জুন মঙ্গল বার সকাল থেকে আগামী ২৩ শে জুন মঙ্গল বার পর্যন্ত লকডাউনে ঘোষনা দিয়ে গনবিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসন।

আজ সকাল থেকে সদর ও বেগমগঞ্জ উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ন পয়েন্টে টহল দিচ্ছে পুলিশ। চেকপোস্ট বসিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছে দায়িত্ব প্রাপ্ত পুলিশ। লকডাউন অমান্য করে রাস্তায় গাড়ী চলাচল করায় ইতিমধ্যে কয়েকটি গাড়ীকে আটক করা হয়েছে। তবে জরুরি সেবাগুলো এর আওতার বাইরে থাকরে বলে জানিয়েছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031