সিরাজগঞ্জে দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ সদর উপজেলার কাদ্রাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। তারা হলো, পৌর এলাকার মাহমুদপুর সুইপার কলোনী এলাকার সাদেক আলীর ছেলে নাইম (২৪) ও কালিয়া কাদ্রাপাড়া গ্রামের নজির হোসেনের ছেলে হানিফ (৩৫)।
র্যাব-১২’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম,এম,এইচ ইমরান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধার দিকে ওই গ্রামে অভিযান চালিয়ে ৩৯৭ পিস ইয়াবসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ও ৩টি সিমকার্ড জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
