জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রূপগঞ্জে কোরআন খতম ও দোয়া
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার এলাকায় পৌর যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌর যুবদলের আহবায়ক মফিকুল ইসলাম খান, যুগ্ম আহবায়ক আব্দুল্যাহ, যুবদল নেতা নাজমুল হাসান, কোহিনুর আলম সাখাওয়াত হোসেন বাদশা, আক্তার হোসেন, সাজিদুল, আশরাফুল, আনোয়ার, মোস্তাক আহমেদ, মাহমুদুল হাসান, জয়নাল আবেদীন, আজিম, সাখাওয়াত হোসেন, ইয়াকুব, নুরুমিয়া, বাদশা, আব্দু মিয়া, সেলিম, মোমেন, মিথুন, নুর সালাম, মনির, আজিজ মিয়া, জব্বার মিয়া, হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, স্বাধীনতার ঘোষনা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি এদেশের মানুষের অধিকার আদায়ে আমৃত্যু সংগ্রাম করে গেছেন। জনগণের অধিকার পূনঃপ্রতিষ্টা করতে হলে স্বৈরশাসকের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে।
