ব্রেকিং নিউজঃ

নারায়ণগঞ্জে করোনায় মারা গেলেন গাইনি ডাক্তার

নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে আমেনা খান নামে একজন গাইনি চিকিৎসক মারা গেছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি শহরের খানপুর হাসপাতালে আমেনা ক্লিনিকের মালিক ও গাইনি বিভাগের চিকিৎসক। কয়েক বছর আগে তিনি নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের গাইনী চিকিৎসক হিসেবে অবসর গ্রহণ করেছেন।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম জানান, আমেনা খান করোনা পজিটিভ হয়ে মারা গেছেন দুপুরে।

স্থানীয় কাউন্সিলর শওকত হাসেম শকু জানান, আমেনা ভালো একজন ডাক্তার ছিলেন। তার নামে একটী ক্লিনিকও রয়েছেন সেখানে তিনি গাইনি বিভাগের চিকিৎসা করতেন। তিনি দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। তার লাশ বগুড়ায় গ্রামের বাড়িতে দাফন করা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930