ব্রেকিং নিউজঃ

সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকায় পণ্যবাহী ট্রাক উল্টে স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রামপুড়া গ্রামের আবু সাঈদের ছেলে আলী আকবার (৪০) ও তার স্ত্রী নুরজাহান বেগম (২৪) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোহেলরানা (২২)।

এদের মধ্যে উদ্ধারকৃত অজ্ঞাত পরিচয়ের গুরুতর আহত অপর এক নারী সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানান, সয়াবিন তেল পরিবহনকারী একটি ট্রাক ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে মহাসড়কের উক্ত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ ৩ জন ট্রাক আরোহী নিহত হন।

গুরুতর আহত হন আরো দু’জন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে জেলা সদরের হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ তিনটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও হেলপার ও চালক পালিয়ে গেছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে স্বাভাবিক হয়।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফরিদুল ইসলাম জানান, হাসপাতালে ভর্তির পর অজ্ঞাত পরিচয়ের এক নারী মারা যান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930