ব্রেকিং নিউজঃ

কেরোনা উপসর্গ নিয়ে বরিশালে অবসারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু

বরিশাল শেবাচিম হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে জয়নাল আবেদিন (৪৫) নামে একজন অবসারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মারা গেছেন। সোমবার রাত ৮টায় তার মৃত্যু ঘটে। হাসপাতালের পরিচালক ডা: মো: বাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, জয়নাল আবেদিন জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউপির সঠিখোলা গ্রামের আ: আলীর পুত্র। ঢাকায় অবস্থানকালেই তার করোনা উপসর্গ দেখা দেয়। রোববার তিনি বরিশালে আসেন।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা: মো: বাকির হোসেন জানান, মৃত জয়নাল আবেদিন (৪৫) একজন অবসারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। একটি কোম্পানীতে কর্মরত ছিলেন। তিনি উপসর্গ নিয়ে নিজেই শেবাচিমের করোনা ওয়ার্ডে রোববার ভর্তি হন। রোববার রাত ৮টার দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930