ব্রেকিং নিউজঃ

সড়ক দুর্ঘটনায় মৎস্য কর্মকর্তার মৃত্যু

সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম (৫৯) মারা গেছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি চলতি বছরের ১৮ এপ্রিল দশমিনায় মৎস্য কর্মকর্তা হিসেবে (চলতি দায়িত্ব) যোগদান করেন। তার বাড়ি বাউফল উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম গত ২২ অক্টোবর নদীতে অভিযান শেষে অফিসিয়াল কাজে দশমিনা থেকে পটুয়াখালী যাচ্ছিলেন।

ওই দিন দুপুরে পটুয়াখালী যাওয়ার সময় দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদীতে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন।

পরে অনেক দিন কোমায় থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শুক্রবার সকালে জানাজার নামাজ শেষে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031