ব্রেকিং নিউজঃ

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বললেন রাহুল গান্ধী

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন,বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে, এ ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী এ কথা বলেন।

রাহুল গান্ধীর এই বক্তব্য তার দল কংগ্রেসের ভেরিফায়েড ফেসবুক ও এক্স পেজে পোস্ট করা হয়েছে।

কংগ্রেসের ভেরিফায়েড ফেসবুক ও এক্স পেজের পোস্ট অনুযায়ী, সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের পুরোনো সম্পর্ক রয়েছে। তার দাদি বাংলাদেশ সৃষ্টির সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন।

কংগ্রেসের এই নেতা বলেন, বাংলাদেশে চরমপন্থীদের বিষয় নিয়ে ভারতে উদ্বেগ রয়েছে। সেই উদ্বেগের কিছুটা তাদের মধ্যে আছে।

রাহুল গান্ধী বলেন, ‘তবে আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার বা তার পরবর্তী অন্য কোনো সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হব।’

রাহুল গান্ধী আরও বলেন, ‘আমাদের দিক থেকে, আমাদের সরকারের দায়িত্ব চাপ প্রয়োগ করা, যাতে সহিংসতা বন্ধ হয়।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930