ব্রেকিং নিউজঃ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইমামসহ দুই জন নিহত

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ইমামসহ দুইজন নিহত হয়েছেন। তারা হলেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার রৌহাটি গ্রামের কালিকাপুর শাহী জামে মসজিদের ইমাম পাষান আলী (৫০) ও রায়গঞ্জ উপজেলার পুর্ব আটঘরিয়া গ্রামের ভ্যানচালক ইসমাইল হোসেন (৪৫)। এতে এক ভ্যানযাত্রী আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আহসান হাবীব জানান, বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চান্দাইকোনা বাজার এলাকায় মঙ্গলবার সকাল ৯টার দিকে দ্রুতগামী একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানচালক ইসমাইল হোসেন ঘটনাস্থলেই মারা যায়। এতে এক ভ্যানযাত্রী আহত হয়।

এদিকে ভোর রাতে একই মহাসড়কের রৌহাটি নামক স্থানে উত্তরবঙ্গগামী একটি মাইক্রোবাস চাপায় মসজিদের ইমাম পাষান আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি খাইরুল ইসলাম জানান, নিহত ভ্যান চালকের লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া পরিবারের কোন অভিযোগ না থাকায় ওই ইমামের লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031