ব্রেকিং নিউজঃ

শেখ হাসিনাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে: দুলু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে।

বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনসহ গত ১৫ বছরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ তাদের নেতাকর্মীরা নাটোরসহ সারা দেশে যত হত্যা খুন রাহাজানি করেছে সবগুলোর তদন্ত করে সব অপরাধীর বিচার করতে হবে।

একই সময়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের নামে তারা হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। অবিলম্বে সব মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক সব নেতাকর্মীর মুক্তি দিতে হবে।

দুলু আরও বলেন, নাটোরের মাটিতে তার আমলে কোনো সন্ত্রাস চাঁদাবাজি হয়নি এখনো তিনি নাটোরের মাটিতে কোনো হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজি করতে দেবেন না।

রোববার বিকেল ৫টার দিকে নাটোরের নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে নলডাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, দুলুর সহধর্মিণী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবিনা ইয়াসমিন ছবি, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সভাপতি হাফিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক  জাকির হোসেন প্রমুখ।

বিএনপি নেতা দুলু দলের নেতাকর্মীদের ধৈর্যের সঙ্গে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করে এলাকার পরিবেশ ভালো রাখার জন্য ভূমিকা রাখতে আহবান জানান।

কোনো মন্দির ও সংখ্যালঘুর বাড়িতে যেন কোনোভাবেই কেউ হামলা করতে না পারে সেদিকেও সর্তক থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31