ব্রেকিং নিউজঃ

সিরাজগঞ্জে চাকরির প্রলোভনে যৌন হয়রানির অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপারের বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ সিরাজগঞ্জ সিভিল সার্জন বরাবর এই অভিযোগ করেছেন।

অভিযোগে প্রকাশ, উক্ত উপজেলা স্বাস্থ্য কমপক্লেক্সের স্টোর কিপার শাহাদত হোসেন থানা পাড়া এলাকার ওই গৃহবধূকে আউট সোর্সিংয়ে চাকরি দেয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবী করে।

গৃহবধূ ৩০ হাজার টাকা তাকে দেয়ার পর ওই কমপ্লেক্সের রোগীদের খাবারের রান্না ঘরে কাজ করতে বলে স্টোর কিপার। তাকে প্রতি মাসে ৩ হাজার টাকা বেতন দেয়া হয়। ওই রান্না ঘরে অনেকের সাথে এই গৃহবধূ কাজ করেন। বেশ কিছুদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ নির্দেশ দেন আজ থেকে তোমাদের কাজ নেই।

এ বিষয়টি গৃহবধূ স্টোর কিপারকে জানালে তিনি বলেন, তুমি আজ থেকে আমার সাথে স্টোরে কাজ করবে। স্যারকে বুঝিয়ে বলবো তোমার কোন সমস্যা হবে না।

এভাবে কাজ করতে থাকা অবস্থায় স্টোর কিপার ঘটনার দিন গৃহবধূকে পানি নিয়ে স্টোর রুমে যেতে বলা হয়। পানি নিয়ে ওই রুমে গেলে গৃহবধূর বোরকা এবং অন্যান্য কাপড় খুলতে বলেন স্টোর কিপার।

এ সময় ওই গৃহবধূ চিৎকার করলে স্টোর কিপার বিভিন্œভাবে ভয়ভীতি দেখানো হয়। এ বিষয়টি গৃহবধূ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করেন। তাৎক্ষনিকভাবে তাকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়।

এ ঘটনার ন্যায় বিচার না পেয়ে ওই গৃহবধূ অবশেষে সিরাজগঞ্জ সিভিল সার্জন বরাবর এই অভিযোগ করেন। উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ জামাল মিঞা শোভন বলেন, ওই গৃহবধূ কমপ্লেক্সের কোন কর্মচারী নয়। তবে স্টোর কিপারের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি শুনেছেন।

এদিকে স্টোর কিপার শাহাদত হোসেন সাংবাদিকদের বলেন, ওই গৃহবধূ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ করেছেন বলে তিনি দাবী করেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, ওই গৃহবধূর অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930