স্বামীবাগে ইসকন মন্দিরে করোনায় আক্রান্ত ৩৬
রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরের পুরোহিত, সেবায়েতসহ ৩৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর শনিবার সকাল থেকে মন্দিরটি লকডাউন করা হয়। পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার শাহ্ ইফতেখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গেন্ডারিয়া থানার ওসি মো. সাজু মিয়া জানা, ইসকন কর্তৃপক্ষ বহু আগেই মন্দিরে বাইরের কারও প্রবেশ বন্ধ করে দিয়েছিল। যারা ছিলেন তারাও সব সময় ভেতরে অবস্থান করতেন। পুলিশের একজন সহকারী উপপরিদর্শক মন্দিরের নিরাপত্তার তত্ত্বাবধানে ছিলেন। নমুনা পরীক্ষা তারও করোনা পজেটিভ এসেছে।
