ব্রেকিং নিউজঃ

রংপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর এলাকায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ চারজন নিহত আহত হয়েছেন ১০ জন। রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রংপুরের হাজিরহাটের আকিজ বিড়ি ফ্যাক্টরিতে কাজ করতে রোববার সকালে কিশোরগঞ্জ উপজেলার মাগুরা গ্রাম থেকে তারা দুটি অটোরিকশায় করে রওনা দেয়। পথিমধ্যে পাগলাপীর এসে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশা দুটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়।

কলেজছাত্র ছাড়া বাকি সবাই আকিজ বিড়ি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করেন। আহতদের মধ্যে দুই অটোরিকশাচালকও রয়েছেন। হতাহতদের বাড়ি পার্শ্ববর্তী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়।

রংপুর কোতয়ালী থানার ওসি সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।নিহতরা হলেন- মর্জিনা বেগম (৩৮), এজাজ আলী (৪১), রঞ্জীতা বেগম (২৭) ও শিক্ষার্থী রিপন চন্দ্র (২৫)। রিপন রংপুর কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

দুর্ঘটনায় আহতরা হলেন দীপ্তি রানী রায়, বিনা রানী, মিথি রানী, মিন্টু রায় ও বালাশি রানী।ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। চালক ও তার সহকারী পালিয়ে গেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন ওসি।একটি মামলা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031