ব্রেকিং নিউজঃ

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় জুয়েল মিয়া (২২) ও আসমা বেগম (৪৫) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার শেরপুর টোলপ্লাজার শেরপুর সেতুর সামনে দুর্ঘটনাটি ঘটে।

জুয়েল শেরপুর নতুন বস্তি এলাকার ইজ্জত আলীর ছেলে ও আসমা বেগম উপজেলার সাদিপুর ইউপির সুন্দিকলা গ্রামের সত্তার মিয়ার স্ত্রী। তবে দুর্ঘটনায় আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী মিতালী বাসটি শেরপুর সেতু পার হয়ে টোলপ্লাজার একটু সামনে যাত্রীবাহী ব্যাটারিচালত অটোরিকাশাকে চাপা দেয়। পরে বাসটি উল্টে যায়।

এ সময় অটোরিকশার চালক জুয়েল মিয়া ও যাত্রী আসমা বেগম ঘটনাস্থলেই মারা যান। অটোরিকশার আরও ছয় যাত্রী আহত হন।

ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দুটি কেশেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031