ব্রেকিং নিউজঃ

এ শহর কেবল উত্তাপ ছড়াতেই জানে

এ শহর কেবল উত্তাপ ছড়াতেই জানে, সে তাপ

শুধু পাষাণ বুকে খেলা করে জ্যৈষ্ঠ পীড়নে
কোনো রাখঢাক সংগোপনে নয়
প্রকাশ্যে হয়ে উঠে নিষ্ঠুর ধর্ষক।

জানি, এ শহর পাথর কঠিন মায়াহীন অচেনা, তবু
রমণীর মতো কঠিনের সঙ্গেই লেনাদেনা
হয়েছিল আমার। প্রেম পিড়িতি অনুরাগ অনুতাপ
মিলিয়ে নিয়েছিলাম এখানের হাওয়া আলোতে,
কিছু দিয়েই তো নিতে চেয়েছিলাম-
নিজেকে করে দিয়ে নিলাম।

ভুল সবই ভুল-শুধুই হুলস্থুল, পেলব সুখ মাখা
সবুজ ছোঁয়া পেতে অবুঝ হওয়া শুধুই ধু ধু
আলোর কাঁপন। এখানে সবই ঝলমলে ঝলসানো,
এখানে কেবল পোড়ানোর খেলা,
এখানে প্রতিদিন যা দৃশ্যমান তার সবটাই শব,
এখানে হরদম কেড়ে নেয়ার চলে উৎসব।
এখানে প্রকৃতি নির্মম ভালোবাসাহীন,
তবু কন্টক রঙিন যাতনায় মেতে-
হাসিমুখে হেঁটে চলি রাত-বিরেতে।

এখানেও আকাশ নীল-
ধোঁয়া-ধুলোর ধুসর আবরণের দারুণ আভরণে
কোণ থেকে কোণে হাহাকার তবু বৃষ্টি নেই,
কেমন করে তোমায় আমি- সেই বুক ভরা প্রেম দেই!

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31