ব্রেকিং নিউজঃ

ভোলায় সাবেক সচিবের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হামলার অভিযোগ

ভোলায় সাবেক সচিবের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হামলার অভিযোগ যুব ক্রীড়া মন্ত্রনালয়ের সাবেক সচিব ও ঢাকা অফির্সাস ক্লাবের সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন ঈদ উপলক্ষে ভোলার চরফ্যাশনে স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করার সময় তার কর্মীদের উপর সন্ত্রাসী হামালার অভিযোগে করেছেন।

আজ বুধবার দুপুরে ভোলা প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।

তিনি আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে তিনি ভোলা-৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি সোমবার ২৪ এপ্রিল বিকেলে দিকে চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান বাজার এলাকায় স্থানীয়দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন।

ওই সময় ২০/২৫ টি মোটরসাইকেল নিয়ে একদল সন্ত্রাসী পিছন দিক থেকে তার সাথে আসা কর্মীদের উপর হামলা চালায়।

এতে তার ১৫ জন কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনার তিনি তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দোষীদের দ্রæত গ্রেফতারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ
কামনা করেন।

এছাড়াও তার জনপ্রিয়তা দেখে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ ইসলাম জ্যাকব লোকজন দিয়ে এমন ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।

ভিডিও

IMG_9851

 

 

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930