ছড়া- হয় না সব পড়া মিজানুর রহমান মিজান
আইডি তে সবাই পড়ে যায়
এসে আমার কবিতা ,
আমার ই তা হয় না পড়া
লেখার পরে সব ই তা ।
লিখি আমি নোটস এ গিয়ে
মোবাইলটা হাতে তুলে নিয়ে ,
ঘুমের সময় জেগে মাঝে মাঝে
ফেসবুকে গিয়ে দেই পোস্ট দিয়ে।
হরেক রকম রিয়েক্ট পাই
সাথে পাই কিছু কমেন্ট,
উওর লিখি সাথে সাথে
হাতে পাই যদি একটু মোমেন্ট।
কেউ কেউ যান সিন করে
কেউ বলেন ওহে ফেসবুক কবি ,
লেখালেখি যা কর তুমি
জীবন থেকে নেয়া কি সব ই ?
প্রেমের কবিতা লিখলে পরে
বলে করেছিলেন প্রেম কয়টা ,
বিরহের কবিতা লিখলে পরে
বলে ছ্যাঁকা খেয়েছিলেন কি নয়টা ?
ফেসবুকে দেখি অনেকেরই আছে
চুলকানির মত রোগ ,
যা দেখেন তাতেই নীচ দিয়ে করেন
খোঁচা মেরে এক লাইন যোগ।
লিখুন দু লাইন নিজ ভাবনায়
আমরাও যাব পড়ে ,
কে বলছে লিখতে না আপনাকে
রাখেনি তো কেউ ধরে।
©️ পান্ডুলিপি সংরক্ষিত ।
