ভালবাসার চিহ্ন মিজানুর রহমান মিজান
তোমাকে চাওয়ার
সাহস ছিলনা কভু আমার,
সেই ইঙ্গিত ছিলনা
একদমই তোমার।
আমি নীরবে কতই ভালবেসেছি
কতদিন স্বপ্নে তোমায়
আমারি করে পেয়েছি
তোমার নয়নে নয়ন রেখে
আমি সমুদ্রের অতলে ডুবেছি।
তোমার কপোলে
আলত ছোঁয়ায় ভালবাসার চিহ্ন এঁকেছি
আলিঙ্গনে তোমায় আমি
রঙে রঙে যে মেখেছি।
শক্ত করে আমারি বাহু ডোরে
দুহাতে জড়িয়ে রেখেছ মোরে
লজ্জায় বন্ধ নয়ন
আর ঠোঁটে ছিল যে কাঁপন।
সুগন্ধি যেন তোমার শরীরে
আমায় মাতাল করেছে
তোমার কাঁকনের শব্দে
আমার স্বপ্ন যে ভেঙ্গে গিয়েছে।
©️পান্ডুলিপি সংরক্ষিত।
