ব্রেকিং নিউজঃ

শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (তিতাস)।

বৃহস্পতিবার তিতাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা গাজীপুরের টিবিএস ধনুয়া থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031