ব্রেকিং নিউজঃ

চুপ থাকার উপকারিতা

যবান হল অন্তরের দূত, অন্তরের যাবতীয় নকশা ও কল্পনাকে যবানই প্রকাশ করে। এজন্য যবানের ক্রিয়া বড় মারাত্মক হয়।

এজন্যই আল্লাহ পাক ইরশাদ করেছেনঃ তোমাদের প্রত্যেকটা কথাই সংরক্ষণ করা হয়। (সূরা কাফ-১৮)

হাদীসে পাকে ইরশাদ হয়েছেঃ যে ব্যক্তি নিজের লজ্জাস্থান এবং জিহবাহর ব্যাপারে আমাকে নিশ্চয়তা দিতে পারবে আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিব। (বুখারী হা: নং ৬৪৭৪)

কথা বেশী বলার ক্ষতিসমূহ:
১. মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে পড়া।
২. গীবতে জড়িয়ে পড়া।
৩. অনর্থক ঝগড়া করা।
৪. অতিরিক্ত হাসাহাসি করা, যাদ্দরুন দিল মরে যায়।
৫. অন্যের অযাচিত প্রশংসা করা।

চুপ থাকার উপকারিতা:
১. মেহনতবিহীন ইবাদত।
২. সাম্রাজ্যবিহীন দাপট।
৩. দেওয়ালবিহীন দূর্গ।
৪. অস্ত্রবিহীন বিজয়।
৫. কিরামান কাতবীনের শান্তি।
৬. আল্লাহভীরুদের অভ্যাস।
৭. হেকমতের গুপ্তধন।
৮. মূর্খদের উত্তর।
৯. দোষসমূহ আবৃতকারী।
১০. গুনাহসমূহ আচ্ছাদনকারী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930