ব্রেকিং নিউজঃ

পুরো জ্ঞানবাপী মসজিদের জমিটিই কাশী মন্দিরের, দাবী হিন্দুদের

ভারতের উত্তর প্রদেশে পূজা করার অধিকারের দাবির পর এবার পুরো জ্ঞানবাপী মসজিদ চত্বরেই মুসলমানদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারির দাবি করা হয়েছে হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে।

মঙ্গলবার এই দাবিতে বারানসি আদালতে একটি মামলা দায়ের হয়েছে। আদালত আবেদনটি শুনানির জন্য গ্রহণও করেছে।

ওই আবেদনে বলা হয়েছে, পুরো জ্ঞানবাপী মসজিদের জমিটিই আসলে কাশী বিশ্বনাথ মন্দিরের। তাই জমিটি হিন্দুদের হাতে তুলে দেয়া হোক।

অন্য দিকে, জ্ঞানবাপী মসজিদ বিতর্কে হস্তক্ষেপ চেয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টেও একটি নতুন আবেদন দায়ের করা

হয়েছে। গত সপ্তাহে বারাণসী দায়রা আদালতের বিচারক রবিকুমার দিবাকর জ্ঞানবাপী মসজিদের ওজুখানা ও তহ্‌খানা পুরোপুরি সিল করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ‘অঞ্জুমান ইন্তেজামিয়া

(জ্ঞানবাপী) মসজিদ কমিটি’র আবেদনের প্রেক্ষাপটে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বেঞ্চ গত মঙ্গলবার (১৭ মে) নির্দেশ দেয়। , সিল করা হলেও কোনো অবস্থাতেই

মসজিদে নামাজ বন্ধ করা যাবে না। প্রয়োজনে ওজুর জন্য পানির বিকল্প বন্দোবস্ত করতে হবে বারনসি জেলা প্রশাসনকে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930